খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সংগঠন ‘ক্লাব ফর আপডেটেড সার্চ অন কম্পিউটার’ (CLUSTER) এর ২০২৬ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান সভাপতি এবং একই ব্যাচের সোহাগ চন্দ্র সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
নতুন কমিটির দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সাধারণ সম্পাদক সোহাগ চন্দ্র বলেন,
“CLUSTER Club-এর নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। ১৯৯৭ সাল থেকে ক্লাবটি শিক্ষার্থীদের একাডেমিক, টেকনিক্যাল এবং সহশিক্ষা কার্যক্রমে অনন্য অবদান রেখে চলেছে। আমরা বিদায়ী কমিটির নিষ্ঠা ও নেতৃত্বকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। নতুন কমিটি ক্লাবের কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল এবং পেশাদারভাবে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করছে। সকল সদস্য ও সম্মানিত শিক্ষকবৃন্দের সহায়তায় আমরা CLUSTER Club কে নতুন উচ্চতায় নিয়ে যাব -এটাই আমাদের দৃঢ় সংকল্প।”
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজু সরদার ও এস এম সাকিব হোসাইন, যুগ্ম-সম্পাদক হিসেবে কাজী রিফাত মোরশেদ এবং অর্থ-সম্পাদক হিসেবে মোঃ সানজিদুল হাসান হাসিব। প্রোগ্রামিং ক্যাম্পেইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ সাব্বির খান, কর্মশালা সম্পাদক হিসেবে মোহাইমিনুল ইসলাম সাদ, সহ-কর্মশালা সম্পাদক হিসেবে তৌহিদ আল মাহমুদ। ওয়াইজ সেক্রেটারি হিসেবে স্নিগ্ধা ফেরদৌসী, পাবলিক রিলেশন সেক্রেটারি হিসেবে সোহানা রহমান তুলি এবং আইটি সেক্রেটারি হিসেবে জয়দেব জ্ঞান প্রকাশ দায়িত্ব পালন করবেন। সহ-আইটি সেক্রেটারি হিসেবে মোঃ আবীর খান সিয়াম এবং ক্যাম্পেইন সেক্রেটারি হিসেবে নাফিস হাবিব নিয়োজিত থাকবেন। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উদয় মুন্না।
এছাড়াও সাধারণ সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন শেখ জাবিরুল ইসলাম মঈন, তৌফিক ই ইলাহী, জাহিন বিন হাসান ও লামিয়া তাবাসসুম।
